November 26, 2026
BREAKING NEWS
প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি নবান্নেরআয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় বড় নির্দেশ ! সুপ্রিমকোর্টে স্বস্তি রাহুল গান্ধিরউত্তরকাশীতে সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ে ছাই ৩৩ বাড়িবালুরঘাটে সাতসকালে বিধ্বংসী আগুন, ভস্মীভূত দুটি কেকের দোকানদিল্লির ক্যাফেতে যুবতীকে গণধর্ষণের অভিযোগ, ধৃত দুই মহিলা সহ ৩ফের ভারতের উপর শুল্কের চাপ বাড়াতে চলেছে আমেরিকাMiss Universe 2026 : প্রথমবার কোনও বিবাহিত মহিলার মাথায় উঠল মিস ইউনিভার্স ২০২৬-র মুকুট
বিদেশ

মধ্য়প্রাচ্য়ের যুদ্ধ বন্ধ নিয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মধ্য়প্রাচ্য়ের যুদ্ধ শেষ করতে আমেরিকার প্রায় সব দাবি মেনে নিয়েছে ইরান ৷ যুদ্ধ বন্ধ হওয়া এখন কার্যত সময়ের অপেক্ষা ৷ ওয়াশিংটন সমস্তভাবে নিশ্চিত করেছে যাতে তেহরান কোনওভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে ৷ প্রথম থেকে এটাই আমেরিকার প্রধান লক্ষ্য ৷ এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ আমেরিকা সম্পূর্ণ নিজের শর্তে এবং নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সমঝোতা করছে বলেও জানান ট্রাম্প ৷ তাঁর কথায়, “আমরা যুদ্ধ করছি বটে কিন্তু এটা আসলে কোনও যুদ্ধ নয় ৷ এটা হল ইরানের পারমাণবিক অস্ত্র পাওয়ার আশাকে চিরতরে শেষ করে দেওয়ার প্রয়াস ৷ তেহরান যাতে কোনও অবস্থায় পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারে না সেটা একশো শতাংশ সুনিশ্চিত করা আমাদের লক্ষ্য ৷” অন্য একটি প্রসঙ্গে তিনি বলেন, ” আমি ইরানের সামরিক বাহিনীকে ধ্বংস করে দিয়েছি ৷ ওদের নৌ-বাহিনী নেই, বায়ুসেনা নেই ৷ নেই একটা রাডারও ৷ ওদের নেতাদের সবার প্রাণ গিয়েছে ৷ কয়েকটি মিসাইল ছাড়া ওদের কাছে প্রায় কিছু নেই ৷ যেটুকু যা আছে তা আমেরিকা যেদিন চাইবে শেষ করে দিতে পারে ৷ ” সম্প্রতি একটি মার্কিন সংবাদপত্র দাবি করেছিল চার মাস আগে যখন আমেরিকা ও ইরানের মধ্য়ে সমঝোতা শুরু হয় তখন ইরান যে অবস্থায় ছিল এখন তার থেকে ভালো জায়গায় আছে ৷ এই সংবাদের কোনও ভিত্তি নেই বলে দাবি করে ট্রাম্প বুঝিয়ে দেন মার্কিন সামরিক বাহিনী এখনও সুযোগ পেলেই হামলা চালাচ্ছে ৷ তাই ইরানের পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে এমন মনে কারার কোনও কারণ নেই ৷ তিনি বলেন, “আবারও বলছি, আমি ইরানের সামরিক বাহিনীকে ধ্বংস করে দিয়েছি ৷ সম্প্রতি পরপর তিন রাত ইরানে আমরা হামলা চালিয়েছি ৷ গত সপ্তাহেও পরপর দুটি রাত হামলা হয়েছে ৷ তাই বোঝাই যাচ্ছে ঠিক কতটা শক্ত জমির উপর দাঁড়িয়ে আমরা সমঝোতা করছি ৷ “

এদিন মার্কিন নৌবাহিনীর প্রশংসা করেন ট্রাম্প ৷ তিনি বলেন, “আমাদের নৌ-বাহিনী কী করেছে সেটা অনেকেই সেটা জানে না ৷ প্রায় প্রতিরাতে আমরা যুদ্ধ জাহাজ নিয়ে ইরানের দক্ষিণ দিকের অংশে চলে যেতাম ৷ সবচেয়ে দূর্ববর্তী জায়গা বলে সেখানে নিরাপত্তা খুব একটা বেশি থাকত না ৷ সেই সুযোগে আমরা হামলা চালিয়েছি ৷ নৌ-বাহিনীকে কুর্নিশ ৷ “