November 26, 2026
BREAKING NEWS
প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি নবান্নেরআয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় বড় নির্দেশ ! সুপ্রিমকোর্টে স্বস্তি রাহুল গান্ধিরউত্তরকাশীতে সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ে ছাই ৩৩ বাড়িবালুরঘাটে সাতসকালে বিধ্বংসী আগুন, ভস্মীভূত দুটি কেকের দোকানদিল্লির ক্যাফেতে যুবতীকে গণধর্ষণের অভিযোগ, ধৃত দুই মহিলা সহ ৩ফের ভারতের উপর শুল্কের চাপ বাড়াতে চলেছে আমেরিকাMiss Universe 2026 : প্রথমবার কোনও বিবাহিত মহিলার মাথায় উঠল মিস ইউনিভার্স ২০২৬-র মুকুট
দেশ

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় বড় নির্দেশ ! সুপ্রিমকোর্টে স্বস্তি রাহুল গান্ধির

কংগ্রেস নেতা রাহুল গান্ধির বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ খতিয়ে দেখার জন্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট ৷ আদালতের সেই নির্দেশই বুধবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট । আর এই নির্দেশে সাময়িক স্বস্তি পেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনাকে নিয়ে গঠিত একটি বেঞ্চ বিজেপি নেতা বিঘ্নেশ শিশিরের দায়ের করা আবেদনটি পুনরায় বিবেচনার জন্য এলাহাবাদ হাইকোর্টে ফেরত পাঠিয়েছে । এর মধ্যে আবেদনটি শুনানির যোগ্য কি না, সেই প্রশ্নটিও অন্তর্ভুক্ত থাকবে । শীর্ষ আদালত এর আগে এলাহাবাদ হাইকোর্টকে নির্দেশ দিয়েছিল, রাহুল গান্ধির বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ সংক্রান্ত মামলাটি যেন এগিয়ে না নিয়ে যাওয়া হয় । পাশাপাশি, লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের করা এই মামলায় হাইকোর্টের দেওয়া নির্দেশ অনুযায়ী কোনও রিপোর্ট দাখিল না করার জন্য সিবিআই ও ইডি-কে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এলাহাবাদ হাইকোর্টের সিবিআই ও ইডি-কে মামলাটি পদক্ষেপ নেওয়ার ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাহুল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ।

এলাহাবাদ হাইকোর্ট পর্যবেক্ষণ করেছিল, সিবিআই-এর দাখিল করা হলফনামাটি আদালতের আগের নির্দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় । এছাড়া, রাহুল গান্ধির সম্পত্তির বিষয়ে আবেদনকারীর করা অভিযোগের প্রেক্ষিতে কী অগ্রগতি হয়েছে, তার কোনও যথাযথ ব্যাখ্যাও দেওয়া হয়নি ৷ আদালত নির্দেশ দিয়েছে, নয়াদিল্লিতে সিবিআই-এর দুর্নীতি দমন বিভাগের সদর দফতরের যুগ্ম অধিকর্তা অথবা সংশ্লিষ্ট অঞ্চলের প্রধানকে ব্যক্তিগতভাবে একটি নতুন হলফনামা দাখিল করতে হবে, যেখানে এই বিষয়ে হওয়া অগ্রগতির বিস্তারিত বিবরণ থাকবে । এর আগে বিজেপি নেতা বিঘ্নেশ শিশির আরও কিছু আবেদন করেছিলেন, যেখানে তিনি অভিযোগ করেছিলেন যে কংগ্রেস নেতা রাহুল গান্ধির দু’দেশের নাগরিকত্ব রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *