November 26, 2026
BREAKING NEWS
প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি নবান্নেরআয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় বড় নির্দেশ ! সুপ্রিমকোর্টে স্বস্তি রাহুল গান্ধিরউত্তরকাশীতে সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ে ছাই ৩৩ বাড়িবালুরঘাটে সাতসকালে বিধ্বংসী আগুন, ভস্মীভূত দুটি কেকের দোকানদিল্লির ক্যাফেতে যুবতীকে গণধর্ষণের অভিযোগ, ধৃত দুই মহিলা সহ ৩ফের ভারতের উপর শুল্কের চাপ বাড়াতে চলেছে আমেরিকাMiss Universe 2026 : প্রথমবার কোনও বিবাহিত মহিলার মাথায় উঠল মিস ইউনিভার্স ২০২৬-র মুকুট
দেশ

উত্তরকাশীতে সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ে ছাই ৩৩ বাড়ি

মোরি ব্লকের পাভানি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ আগুন লাগার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে প্রায় ৩৩ টি কাঠের বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর। তবে হতাহতের কোনও খবর নেই ৷ জানা গিয়েছে, রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷ আশপাশের বাড়িগুলিকেও দ্রুত গ্রাস করে ফেলে আগুন। এই ঘটনায় গ্রামে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ প্রাথমিকভাবে গ্রামবাসীরাই আগুন নেভানোর চেষ্টা করেন। রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ মোরি তহসিলের পাভানি গ্রামের একটি বাড়িতে হঠাৎ আগুন লাগে। পাহাড়ি এলাকায় মূলত কাঠের বাড়ি হওয়ার জেরে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে। এরই মাঝে রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুন আরও তীব্র হয়। আগুন এতটাই তীব্র ছিল যে গ্রামবাসীরা কাছের বাড়িগুলিতেও পালিয়ে যেতে পারেননি। আগুন দ্রুত প্রায় 33টি কাঠের বাড়ি গ্রাস করে ৷ অগ্নিকাণ্ডের ঘটনায় 58টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি পঞ্চায়েত ভবনও আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *