November 26, 2026
BREAKING NEWS
প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি নবান্নেরআয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় বড় নির্দেশ ! সুপ্রিমকোর্টে স্বস্তি রাহুল গান্ধিরউত্তরকাশীতে সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ে ছাই ৩৩ বাড়িবালুরঘাটে সাতসকালে বিধ্বংসী আগুন, ভস্মীভূত দুটি কেকের দোকানদিল্লির ক্যাফেতে যুবতীকে গণধর্ষণের অভিযোগ, ধৃত দুই মহিলা সহ ৩ফের ভারতের উপর শুল্কের চাপ বাড়াতে চলেছে আমেরিকাMiss Universe 2026 : প্রথমবার কোনও বিবাহিত মহিলার মাথায় উঠল মিস ইউনিভার্স ২০২৬-র মুকুট
দেশ

একটানা বৃষ্টিতে বিপর্যত মহারাষ্ট্র, পাহাড়ে ধস, গ্রামের একাধিক বাড়ি চাপা পড়ে নিখোঁজ ৩৫, মৃত ৩

একটানা বৃষ্টিতে মুম্বই সহ মহারাষ্ট্রের বিপর্যয়ও অব্যাহত থাকে। সোমবার একটানা বৃষ্টির পর পুণে জেলার একটি গ্রামে ভেঙে পড়ে পাহাড়ের একাংশ। ভোরবেলা ভয়ংকর ধসে মাভাল তহশিলের পাতান গ্রামের একাধিক বাড়ি মাটি-পাথরে নিচে চাপা পড়ে। নিখোঁজ অন্তত ৩৫ জন। এখনও পর্যন্ত ৩টি মৃতদেহ উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ। মৃতের সংখ্যা বাড়তে পারে, জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে,পাহাড়ের একাংশ ভেঙে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে পাঁচ বা তার বেশি বাড়ি। রাতভর বৃষ্টির পর ভোর সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনা ঘটে। মাটি-পাথরের নিচে চাপা পড়ে ৩০-৩৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তিরিশ সদস্যের একটি দল। এখনও পর্যন্ত তিনটি মৃতদেহ উদ্ধার হয়েছে। বাকিদের বাঁচাতে বর্ষার মধ্যেও লাগাতার উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মৃত ব্যক্তিরা হলেন ৬০ বছরের নন্দু তিকোনে, ৩০ বছরের মৌলি তিকোনে এবং ৫৫ বছরের অনিতা তিকোনে।