বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাবালিকাকে ধর্ষণ-খুনের পরেই এলাকায় নতুন ফাঁড়ি তৈরির জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন নিহতের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা। তার পর থেকেই তোড়জোড় শুরু হয়েছিল। অবশেষে শনিবার নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করলেন শুভেন্দু।