November 26, 2026
BREAKING NEWS
প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি নবান্নেরআয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় বড় নির্দেশ ! সুপ্রিমকোর্টে স্বস্তি রাহুল গান্ধিরউত্তরকাশীতে সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ে ছাই ৩৩ বাড়িবালুরঘাটে সাতসকালে বিধ্বংসী আগুন, ভস্মীভূত দুটি কেকের দোকানদিল্লির ক্যাফেতে যুবতীকে গণধর্ষণের অভিযোগ, ধৃত দুই মহিলা সহ ৩ফের ভারতের উপর শুল্কের চাপ বাড়াতে চলেছে আমেরিকাMiss Universe 2026 : প্রথমবার কোনও বিবাহিত মহিলার মাথায় উঠল মিস ইউনিভার্স ২০২৬-র মুকুট
কলকাতা

‘৬০-৬৫টা বাইকে চেপে এসে তৃণমূলের একুশের সভামঞ্চ ভেঙেছে বিজেপির গুন্ডাবাহিনী’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

২১ জুলাইয়ের আগের রাতে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের সভাস্থল ভাঙচুরের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে দাঁড়িয়ে তিনি বললেন, ‘রাত সাড়ে ১০টা নাগাদ বিজেপির ছেলেরা ৬০-৬৫টা বাইকে চেপে এসে মঞ্চ ভাঙচুর করেছে।’ পুলিশ ও রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তবে এই নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি রাজ্য সরকার বা কলকাতা পুলিশ। কলকাতা হাইকোর্টের নির্দেশে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে ২১ জুলাইয়ের সভা করার অনুমতি পেয়েছে তৃণমূল। এ দিন বিকেলে মঞ্চ বাঁধার কাজ দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। গিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু রাতেই সভাস্থল ভাঙচুরের অভিযোগ ওঠে। সঙ্গে সঙ্গে বিড়লা প্ল্যানেটোরিয়ামে ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রাও। ভাঙা মঞ্চের সামনে দাঁড়িয়ে হ্যান্ড মাইক নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে আগাগোড়া রাজ্য সরকার, পুলিশ এবং বিজেপিকে কাঠগড়ায় তোলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাত সাড়ে দশটা নাগাদ এক ক্রিমিনালের নেতৃত্বে ৬০-৬৫ জনের বাইক বাহিনী এসে সভাস্থল ভাঙচুর করে। ছাত্র-যুবদের উপরে হামলা চালায়।’ মঞ্চে ভাঙচুরের পাশাপাশি বিদ্যুতের লাইন, মাইকের কানেকশন কেটে দেওয়ার অভিযোগও করেন তিনি। ভাঙচুরের ঘটনাকে আদালত অবমাননা বলে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্ময়ের সুরে তিনি বলেন, ‘কলকাতা হাইকোর্ট যেখানে অর্ডার দিয়ে বলেছে, পুলিশকে আইন-শৃঙ্খলা দেখতে হবে, সেখানে হঠাৎ করে সবাই পালিয়ে গেল। আমি অবাক হয়ে যাচ্ছি।’ রাজধানীতে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযানে পুলিশের লাঠিচার্জের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মমতার কথায়, ‘দিল্লিতে CJP-র সঙ্গে কী করেছে আপনারা দেখেছেন, এখানেও তাই করেছে।’ এর পরেই পুলিশ ও রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী। তীব্র আক্রমণ করে বলেন, ‘পুলিশ ও রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে বলব। আমাদের কি পাহারা দেওয়ার জন্য বসে থাকতে হবে?’ পুলিশকেও তীব্র কটাক্ষ করেন তিনি। মমতার কথায়, ‘IC, SP গিয়ে শহিদ পরিবারের বাড়ি ঘেরাও করে বসে রয়েছে।’ গোটা ঘটনায় ইন্ডিয়া জোটের শরিকদের সরব হওয়ার আবেদনও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।