November 26, 2026
BREAKING NEWS
প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি নবান্নেরআয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় বড় নির্দেশ ! সুপ্রিমকোর্টে স্বস্তি রাহুল গান্ধিরউত্তরকাশীতে সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ে ছাই ৩৩ বাড়িবালুরঘাটে সাতসকালে বিধ্বংসী আগুন, ভস্মীভূত দুটি কেকের দোকানদিল্লির ক্যাফেতে যুবতীকে গণধর্ষণের অভিযোগ, ধৃত দুই মহিলা সহ ৩ফের ভারতের উপর শুল্কের চাপ বাড়াতে চলেছে আমেরিকাMiss Universe 2026 : প্রথমবার কোনও বিবাহিত মহিলার মাথায় উঠল মিস ইউনিভার্স ২০২৬-র মুকুট
দেশ

ফের ‘রাত দখল’ কর্মসূচি! দেশজুড়ে রাত জাগোর ডাক SFI-এর

ফের রাতভর আন্দোলনের ডাক দিল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই) । চলমান ছাত্র-আন্দোলনের সমর্থনে আগামী ২৪ জুলাই দেশজুড়ে ‘রাত জাগো, দেশ জাগো’ কর্মসূচির ঘোষণা করেছে এসএফআই । বুধবার দিল্লিতে সংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির কথা জানান এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য । তিনি বলেন, ‘‘চলমান আন্দোলনের সংহতিতে আগামী 24 জুলাই দেশজুড়ে জনতার কাছে রাস্তায় সারারাত জেগে থাকার আহ্বান জানাচ্ছে এসএফআই । ‘রাত জাগো, দেশ জাগো’ আমাদের আহ্বান।” একই সঙ্গে তিনি দাবি করেন, ভারতের প্রথম ছাত্র সংগঠন হিসেবে 24 জুলাই দেশব্যাপী ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে । এই কর্মসূচিতে অন্যান্য ছাত্র ও গণসংগঠনগুলিকেও পাশে থাকার আহ্বান জানাচ্ছি ।’’ শুধু তাই নয়, আগামী 25 ও 26 জুলাই দেশজুড়ে পুলিশের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছে এসএফআই । ছাত্রদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে এই কর্মসূচি । এতে, ব্যঙ্গাত্মক প্রতীক হিসেবে ওই দু’দিন বিভিন্ন জায়গায় পুলিশ কর্মীদের ‘রিটার্ন গিফট’ হিসেবে মেলোডি চকলেট দেওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে । ইতিমধ্যে, দেশের শিক্ষা ব্যবস্থার সংকটের বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে সমস্ত বিরোধী সাংসদদের কাছে চিঠি পাঠিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই) । যাতে সংসদের বাদল অধিবেশনে জোরালোভাবে এই বিষয়টি উত্থাপন করা হয় । সংগঠনের সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সজি এবং সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য দাবি করেছেন, কেন্দ্রের ধারাবাহিক ব্যর্থতার ফলে দেশের শিক্ষা ব্যবস্থা নজিরবিহীন সংকটের মুখে পড়েছে । বিশেষ করে নিট প্রশ্নপত্র ফাঁস, ইউজিসি-নেট পরীক্ষায় অনিয়ম, দ্বাদশ শ্রেণির ফল প্রকাশে অসঙ্গতি এবং পরীক্ষা পরিচালনায় জাতীয় পরীক্ষা সংস্থা-র ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে । এসএফআইয়ের অভিযোগ, এক লক্ষেরও বেশি সরকারি স্কুল বন্ধ বা মিশে যাওয়ার কারণে গ্রামীণ ও প্রান্তিক এলাকার পড়ুয়ারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন । সার্বিক ভাবে, বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন । তাই সংসদে শিক্ষা সংকট নিয়ে আলোচনা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র বিলুপ্তির দাবি জানাতে সাংসদদের প্রতি আহ্বান জানিয়েছে এসএফআই ।