ইসকন (ISKCON) দায়িত্বে থাকলেও পাতে ডিম থেকে বঞ্চিত হতে হবে না পড়ুয়াদের। মিড ডে মিল (Mid Day Meal) নিয়ে তর্ক-বিতর্কের মাঝেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর । নিরামিষ খাবার নয়, মিড ডে মিলে মিলবে ডিম। স্কুলের পড়ুয়াদের আলাদা করে ডিম দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী। সরকারি স্কুলগুলিকে অর্থসাহায্য দেওয়ার ঘোষণার পাশাপাশি বুধবার নবান্ন থেকে একাধিক ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “মিড ডে মিল নিয়ে যে বৈষম্য ছিল, তা আমরা দূর করেছি। আগে হাইস্কুলে মাথাপিছু মিড ডে মিলে বরাদ্দ ছিল ১০ টাকা আর, প্রাথমিকে ছিল ৬টা ৭৮ পয়সা। আমরা প্রাইমারিতেও ১০ টাকা করে বরাদ্দ করেছি।” ১ অগস্ট থেকেই এই নতুন বরাদ্দ কার্যকর করা হবে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে ১ অগস্ট থেকেই রাজ্য জুড়ে ‘ইসকন’ই পরিবেশন করবে মিড ডে মিলের খাবার। মুখ্যমন্ত্রী বলেন, “ইসকন সাত্বিক, শুদ্ধ, প্রোটিনযুক্ত খাবার পরিবেশন করবে। তার বাইরে আলাদা করে পড়ুয়াদের ডিম দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।” প্রোটিনযুক্ত সম্পূর্ণ আহার দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।
মিড-ডে মিলে আলাদা করে ডিম দেবে রাজ্য সরকার, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Byবঙ্গনিউজ
Jul 29, 2026
