থাইল্যান্ডের একটি স্কুলে হামলা চালাল বন্দুকবাজ ৷ এলোপাথাড়ি গুলিতে তিন পড়ুয়া এবং তিন শিক্ষকের মৃত্যু হয়েছে বলে খবর ৷ আহত বন্দুকবাজ ৷ জানা গিয়েছে, শুক্রবার ননথাবুরি প্রদেশের এক স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটে ৷ সন্দেহভাজন বন্দুকবাজের হামলায় তিন পড়ুয়া এবং তিন শিক্ষকের মৃত্যু হয়েছে ৷ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ননথাবুরি প্রাদেশিক পুলিশের লেফটেন্যান্ট কর্নেল ডেচরাপি কংডি হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ৷ তিনি জানিয়েছেন, হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী আহত হয়েছে ৷ পুলিশ আধিকারিক জানান, ব্যাংককের উত্তরে অবস্থিত বাং ক্রুয়াই জেলার ‘ডেবসিরিন ননথাবুরি স্কুল’-এ ঘটা এই ঘটনায় আহতদের মধ্যে একজন শিক্ষক ও তিন পড়ুয়া। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহভাজন হামলাকারী ওই স্কুলেরই একজন পড়ুয়া ৷ গুলি চালনার খবর পাওয়ার পরপরই প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে হাজির হন ৷ ঘটনার কারণ ও পরিস্থিতি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দ্রুত নিয়ে আসা হয় অ্যাম্বুলেন্স ৷ গুলি চালানোর পরই স্কুলে হুলুস্থুলু পড়ে যায় ৷ পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ পুলিশ অবশ্য দ্রুত স্কুল খালি করে দেয় ৷ জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, 2025 শিক্ষাবর্ষে ডেবসিরিন ননথাবুরি স্কুলে প্রায় 3,100 শিক্ষার্থী ও 147 জন শিক্ষক ছিলেন। তবে, গুলি চালানোর পিছনে উদ্দেশ্য বা হামলার কারণ কী, সে সম্পর্কে আধিকারিকরা এখনও বিস্তারিত কোনও তথ্য দেননি ৷

