সজল ব্যানার্জী, হাওড়াঃ তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, মৃত গোবিন্দ প্রামাণিক (৩৮) রাজাপুর থানা এলাকার কমলাচক এলাকার বাসিন্দা। জানা গেছে পেশায় অটোচালক গোবিন্দ যখন নিজের অটো নিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় রাস্তার উপর ধারালো অস্ত্র নিয়ে তার উপর ঝাপিয়ে পড়ে এলাকার‌ই কয়েকজন দুষ্কৃতী। বেধড়ক মারধোরের পর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাকে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের লোকজনের অভিযোগ গোবিন্দ তৃণমূল করতো। এলাকায় বিজেপিকে আনার জন্য‌ই গোবিন্দ প্রামাণিক কে খুন করা হয়েছে বলে অনুমান। যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *