হক জাফর ইমাম, মালদা: মালদা জেলা থিয়েটার কমিউনিটির উদ্যোগে বিশ্ব নাট্য দিবস পালন করা হয় মালদা শহরে। বুধবার সকালে মালদা জেলার সমস্ত নাট্য সংস্থার সদস্যদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রা মালদা শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড় থেকে শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে মালদা কলেজ অডিটোরিয়ামে শেষ হয়। এই দিনের শোভা যাত্রায় পায়ে পা মেলান নবীন থেকে প্রবীণ নাট্যকারেরা। এছাড়াও জেলার সমস্ত নাট্য সংস্থার সদস্যরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে এই শোভাযাত্রায় অংশ নেন। বিশ্ব নাট্য দিবস উপলক্ষে মালদা কলেজ অডিটোরিয়ামে ৮টি অনু নাটক পরিবেশিত হবে। জেলায় প্রায় ১৫ টি নাট্য সংস্থা রয়েছে। তাদের সদস্যরাও এই নাট্য উৎসবে অংশগ্রহণ করবেন। সামাজিক বিভিন্ন বিষয় জেলাবাসীর কাছে তুলে ধরতে এই শোভাযাত্রার আয়োজন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *