হক জাফর ইমাম, মালদাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কে এডিটিং করে অশ্লীল ছবিতে রূপান্তরিত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় যুবকের বিরুদ্ধে মালদা ইংরেজবাজার থানায় থানায় অভিযোগ জানালেন মালদা জেলা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সাপোটার্স সোশ্যাল মিডিয়া কমিউনিটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কে এডিটিং করে কুরুচিকর ছবি দিয়ে গত ২৫ তারিখ সোমবার দুপুর ১ টা ৫০ নাগাদ কৌস্তুব চক্রবর্তী নামক যুবক বাড়ি কলকাতার দমদম এলাকায়, ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সেন্ড করেন বলে অভিযোগ। বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা জেলা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সাপোটার্স সোশ্যাল মিডিয়া কমিটির প্রায় হাজার খানেক সদস্যরা মালদা ইংরেজবাজার থানায় কৌস্তভ চক্রবর্তীর এইরকম কুরুচিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর জন্য অভিযোগ দায়ের করেন।মালদা জেলা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সাপোটার্স সোশ্যাল মিডিয়া কমিউনিটির ছিলেন জেলা অবজারভার সৌভিক গোস্বামী ঘটনার সম্পর্কে সংবাদমাধ্যমকে বলেন আমরা লক্ষ্য করেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কে এডিটিং করে অশ্লীল ছবিতে রূপান্তরিত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় অপ প্রচার করেছে কলকাতার দমদম এলাকায় কৌস্তভ চক্রবর্তী যুবক তার অবিলম্বে ২৪ ঘন্টার মধ্যে দোষী কে গ্রেফতার করে শাস্তি দিতে হবে বলে আজ আমরা মালদা ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছি। অভিযুক্ত যুবক যদি ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না হয় তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *