নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রের মোদি সরকার বিরোধী প্রতিবাদ হিসেবে আজ মহাত্মা গান্ধীর হত্যা দিবসকে সামনে রেখে রাজ্য জুড়ে যৌথ মিছিলের কর্মসূচি নিয়েছে বাম ও কংগ্রেস। এদিন কলকাতায় বিকাল ৩টে নাগাদ রামলীলা ময়দান থেকে একটি কেন্দ্রীয় মিছিল শুরু হয়েছে। মিছিল যাবে বেলেঘাটার গান্ধী ভবন পর্যন্ত। সেখানে যৌথ সমাবেশ হওয়ার কথা আছে।