আগে ফেসবুকে লাইভ, তারপরই গুলি চালাল রামভক্ত

আজ দুপুরে নয়াদিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী পড়ুয়াদের মিছিলে গুলি চালানো সেই বন্দুকবাজ যুবকের পরিচয় প্রকাশ্যে এল। ওই যুবক ফেসবুক প্রোফাইলের নাম ‘রামভক্ত গোপাল।’এদিন গুলি চালানোর আগে একাধিক ফেসবুক লাইভ স্ট্রিমিং করে ওই যুবক। সে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে, এই দৃশ্য দেখা যাচ্ছে ফেসবুক লাইভে। একটি পোস্টে সে লিখেছেন, ‘শাহিন বাগ, খেল খতম।’ যুবকটির আসল নাম রাম ভগত গোপাল শর্মা (১৯)।বাড়ি উত্তরপ্রদেশের গৌতমবুদ্ধ নগরের জেওয়ার এলাকায়। এদিন দুপুরে আন্দোলনকারীদের মিছিল শুরু হওয়ারই প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময় মিছিল শুরুর আগেই এক যুবক প্রকাশ্যে বন্দুক বের করে বিক্ষোভকারীদের দিকে তাক করে গুলি ছুড়ে চিত্কার করে বলে, “ইয়ে লো আজাদি।” গুলিতে জখম হন এক পড়ুয়া। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারপরই ভিডিও ফুটেজে দেখা গিয়েছে রামভক্তের গুলিতে জখম হন শাদাব ফারুখ নামে এক ছাত্র। পাশাপাশি যে যুবক গুলি চালিয়েছিল তাকে আটক করা হয়। গুলি করার মাত্র কয়েক মুহূর্ত আগেই ফেসবুকে লাইভ স্ট্রিমিং করেছিল রামভক্ত। সেখানেই সদর্পে নিজের নাম জানিয়েছিল উত্তর প্রদেশের জেওয়ারের ১৯ বছরের তরুণ রামভক্ত। দেখুন সেই ভিডিও –








