ফের মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল বিষ্ণুপুর শহরে। রসিকগঞ্জ বাজার সংলগ্ন শীতলা মন্দির থেকে প্রায় লক্ষাধিক টাকার অলঙ্কার চুরি গিয়েছে বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিস।