অস্ট্রেলিয়াঃ অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের একটি জনপ্রিয় নাইটক্লাবের বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও তিন জন। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ভোর ৩টে ২০ মিনিট নাগাদ লিটল চাপেল স্ট্রিট ও মলভার্ন রোডের কাছে ‘লাভ মেশিন’ নাইটক্লাবে বন্দুকধারীরা হামলা চালায়। ইতিমধ্যে এ ঘটনায় দেশটির পুলিশ তদন্ত শুরু করেছে। হামলার পর ঘটনাস্থল এলাকায় যান চলাচল বন্ধ করে তল্লাশি শুরু করে পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *