রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। করোনা পরিস্থিতিতে রাজ্যের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ তুলে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছেন তিনি। মৃত্যুর সংখ্যা জানাতে কেন অডিট কমিটি গঠন, তা নিয়েও ফের প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ। করোনা আতঙ্ক ত্রস্ত দেশ। একমাসেরও বেশি সময় ধরে ঘরবন্দি মানুষ। করোনা নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী, একাধিকবার এই অভিযোগই তুলেছেন বিরোধীরা। এবার করলেন মামলা।
‘মৃত্যু নিয়ে অডিট কমিটি কেন?’ রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দিলীপ ঘোষের
Byবঙ্গনিউজ
May 1, 2020
