মুষলধারে বৃষ্টি নামল কলকাতায়। ভিজল দক্ষিণবঙ্গের একাধিক জেলাও। আবহবিদরা বলছেন, এটি প্রাকবর্ষার বৃষ্টি। এর হত ধরেই আগামী সপ্তাহের মধ্যে কলকাতায় বর্ষা ঢুকে যাবে। এ দিন দুপুর-বিকেল নাগাদ অঝোর ধারায় বৃষ্টি নামে হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, নদিয়া, দুই বর্ধমান ও পুরুলিয়ায়। বৃষ্টির সঙ্গেই বইতে থাকে ঝোড়ো হাওয়া। হাওয়ার গতি ছিল ৩০-৪০ কিলোমিটার। বহু জায়গায় একটানা বজ্রপাত হয়েছে দুই চব্বিশ পরগণাতেও। কলকাতা, দমদমে বৃষ্টি হয়েছে মুষলধারে।উত্তর ২৪ পরগনা বারাসাত দেগঙ্গা আমডাঙা-সহ বিস্তীর্ন এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয় এদিন দুপুরে। ১১-১২ জুনের মধ্যেই বর্ষা ঢুকে যাবে পশ্চিমবঙ্গের কিছু অংশে। জানিয়ে দিল আবহাওয়া দফতর।