পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে জঙ্গি হামলা ৷ হামলাকারী ৪ জঙ্গিকে খতম করা হয়েছে বলে জানিয়েছেন করাচি পুলিশের প্রধান গুলাম নবি মেমন। ঘটনায় পুলিশের এক সাব ইন্সপেক্টর ও ৪ নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। সূত্রে খবর, আজ সকালে আচমকা বিল্ডিংয়ে ঢুকে পড়ে ৪জন জঙ্গি ৷ সেখানে গ্রেনেড হামলা চালায় ৷ পাশাপাশি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে । পুলিশ জানিয়েছে, প্রথমে তারা মেইন গেটের সামনে গ্রেনেড ফেলে ৷ বিল্ডিংয়ে থাকা মানুষকে পিছনের দরজা দিয়ে বের করে আনা হয় ৷ চার জঙ্গিকেই খতম করা হয়েছে।

