পাকিস্তানে যাত্রী বোঝাই মিনিবাসে ধাক্কা মারল এক্সপ্রেস ট্রেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই পাকিস্তানে বসবাসকারী শিখ সম্প্রদায়ের মানুষ। নিহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। আহত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, স্থানীয় সময় বেলা দেড়টা নাগাদ রক্ষীহীন একটি লেবেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা হয়েছে। সাসেপন্ড করা হয়েছে এক ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে।

