কলকাতাঃ ফের লকডাউন কড়া করার পথে প্রশাসন। জানা গিয়েছে, কলকাতা, বারাসত-সহ একাধিক এলাকায় ফের লকডাউনে কড়াকড়ি হবে। সূত্রে খবর, কলকাতার প্রায় ১৯টি রাস্তাকে পুরনো কনটেনমেন্ট জোনের আকারে ফিরিয়ে আনা হচ্ছে। এর মধ্যে সাতটি ওয়ার্ডে দুটি করে এমন রাস্তা আছে, যা পুরনো হটস্পট আইন মেনে সিল করে দেওয়া হচ্ছে। ওয়ার্ডগুলি হল ৭, ১৩, ৩১, ৭৪, ৯৪। এছাড়াও ভবানীপুরের ৭০ ও দেশপ্রিয় পার্কের লাগোয়া ৮৫ নম্বর ওয়ার্ডে তিনটি করে রাস্তাকে পুরনো লক ডাউনের নিয়মে সিল করা হচ্ছে। বরো হিসাবে ১, ৩, ৮, ৯ ও ১০ নম্বরে সংক্রমিত রোগীর সংখ্যা বেশি। তাই বিশেষ নজর দেওয়া হবে এখানেও। কড়া লকডাউনের পথে হাঁটতে চলেছে বারাসতও। মঙ্গলবার থেকে চায়ের দোকান ও খাবারের স্টল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা পুলিশ। এছাড়া মালদার ৩ জায়গায় ৭ দিনের জন্য ফের কড়া লকডাউন। ইংরেজবাজার, কালিয়াচক, পুরাতন মালদায় লকডাউন।কাল থেকে আগামী ৭দিনের জন্য ৩ জায়গায় লকডাউন। এছাড়া ১৪ দিনের কড়া লকডাউন ডালখোলায়, বন্ধ দোকানপাটও। ভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়া ঠেকাতেই এই সিদ্ধান্ত। প্রতীকী ছবি।