হরিপাল ও কামারকুণ্ডু থেকে করুণাময়ী পর্যন্ত বাস পরিষেবা চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। হরিপালের বিধায়ক বেচারাম মান্না ও পরিবহণ দফতরের আধিকারিকরা এই বাস পরিষেবার উদ্বোধন করেন। বিধায়ক বলেন, বাস পরিষেবা চালু হওয়ার ফলে হরিপাল, জাঙ্গিপাড়া, কামারকুন্ডু, সিঙ্গুর সহ পাশাপাশি বহু এলাকার মানুষ উপকৃত হবেন। এসবিএসটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, হরিপাল থেকে সকাল ৮.১৫মিনিটে ও কামারকুণ্ডু থেকে সকাল ৮.৪৫ মিনিটে বাস ছাড়বে। করুণাময়ী থেকে কামারকুন্ডু ও হরিপালে ফেরার বাস ছাড়বে যথাক্রমে বিকেল ৫টায় ও ৫.৩০ মিনিটে। যাত্রীভাড়া হরিপাল ও কামারকুণ্ডু থেকে করুণাময়ী ৫০ ও ৬০ টাকা।