ধর্ষণের অভিযোগ তুলতে অস্বীকার করেছিল নির্যাতিতার পরিবার ৷ অভিযোগ, সেই কারণেই গতকাল ধর্ষণে অভিযুক্ত ও তার সাঙ্গোপাঙ্গরা গ্রামবাসী ও নির্যাতিতার পরিবারের উপর চড়াও হয় ৷ চলে বোমাবাজি ৷ এমনকী, গুলিও চালানো হয় ৷ গুলিবিদ্ধ হয়েছেন এক মহিলা সহ ৩ জন৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, দেড় মাস আগে বাসন্তীতে এক নাবালিকার ধর্ষণ হয় ৷ ঘটনায় অভিযোগ ওঠে এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে৷ দায়ের হয়েছিল অভিযোগও৷ এরপরই নির্যাতিতার পরিবারকে হুমকি দিতে শুরু করে অভিযুক্ত ওই যুবক ও তার সঙ্গীরা৷ ধর্ষণের অভিযোগ তুলে নিতে বলে৷ কিন্তু তাতে রাজি হয়নি নির্যাতিতার পরিবার৷অভিযোগ, গতকাল রাতে ওই ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সহ কয়েকজন গ্রামবাসী ও নির্যাতিতার পরিবারের উপর চড়াও হয়৷ জোর করা হয়ে তাঁদের অভিযোগ তুলে নেওয়ার জন্য। কিন্ত জানা যাচ্ছে, সেই অভিযোগ তুলতে অস্বীকার করায় শুরু হয় বোমাবাজি৷ চলল গুলিও।পুলিস তদন্ত শুরু করেছে৷

প্রতীকী ছবি।