বর্ধমান-দুর্গাপুরের জেমুয়ায় জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের বুথে সকালে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভ থামাতে পুলিস লাঠিচার্জ করে বলে অভিযোগ। রাতেই কেন্দ্রীয় বাহিনীকে এলাকা থেকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। জেমুয়ার ৫টি বুথে মোটে পাঁচজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন। এই অভিযোগে ভোটাররা সোমবার সকাল থেকেই বুথের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সিপিএম, বিজেপির বিরুদ্ধে ভোট দিতে না দেওয়ার অভিযোগ করেন গ্রামবাসীরা। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর দাবিতে তাঁরা ভোট না দিয়েই বুথ ছেড়ে চলে যান। ভোটাররা লাঠি নিয়ে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। এরপরই বিক্ষোভ গড়ায় ধ্বস্তাধ্বস্তিতে। বিক্ষোভ থামাতে পুলিশ লাঠিচার্জ করে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *