বিজেপির এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়া হচ্ছে, এই অভিযোগেই আসানসোলের বারাবনির ১৯৯ নম্বর বুথে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী ও সমর্থকরা। গোলমালের খবর পেয়ে সেখানে যান আসানসোলের বিদায়ী বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। তৃণমূলের তরফে পুলিসকে জানানো হয়েছে, কোনও বিজেপি এজেন্ট ১৯৯ নম্বর বুথে প্রথম থেকেই ছিলেন না। বাবুলের গাড়িও ভাঙচুর করা হয়। বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ করেছে তৃণমূল। পুরো ঘটনায় জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এছাড়াও আসানসোলের ১২৫ থেকে ১২৯ নম্বর বুথেও বিজেপি এবং সিপিএম কর্মীদের মধ্যে গন্ডগোল বাঁধে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *