জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ আগামীকাল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। আজ একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র-ছাত্রীদের আগাম অভিনন্দনও জানিয়েছেন তিনি। আগামী সপ্তাহে মাধ্যমিক পরীক্ষায় পাশ করা ছাত্র-ছাত্রীদের মার্কশিট দেওয়া হবে বলে জানিয়েছে পর্ষদ। পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরাও রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট নিয়ে এলে তাঁদের হাতেও মার্কশিট দেওয়া হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, আগামী ১৭ জুলাই দুপুর সাড়ে ৩টে নাগাদ অনলাইনে উচ্চমাধ্যমিকের রেজাল্ট বের হবে। তবে মেধা তালিকা বের হবে না। কারণ উচ্চ-মাধ্যমিকের কয়েকটি পরীক্ষা হয়নি। তাই এই রেজাল্ট আইএসসি বা সিবিএসইর মতো বের হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উচ্চমাধ্যমিকের মার্কশিট দেওয়া হতে পারে ৩১ জুলাই।