কলকাতাঃ গত ২৪ ঘণ্টায় রাজ্যে প্রাণ হারিয়েছেন ৪২ জন। আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৪০৪ জন। সব মিলিয়ে এ পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫৬ হাজার ৩৭৭ জন। ও করোনা সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৩৩২ জন। শনিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিনে এই তথ্যের উল্লেখ রয়েছে। সেখানে আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৩৯১। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ১২৫ জন। ফলে মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে হল ৩৫ হাজার ৬৫৪।