নদীর বাঁধ ভেঙে প্লাবিত হল ঘাটালের দাসপুর-১ ব্লকের বিস্তীর্ণ এলাকা। রাতে ওই ব্লকের চণ্ডীপুর নিমতলাতে পারাং নদীর বাঁধটির প্রায় ৪০ ফুট অংশ ভেঙে পড়ে। তার জেরে প্লাবিত গোটা এলাকা। ইতিমধ্যেই ডুবে গিয়েছে ১০টি গ্রামের বেশ কিছু জমি ও রাস্তাও।