এবার বিজেপি নেতা রাহুল সিনহাকে দিল্লিতে তলব । বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব তলব করে তাঁকে । আজ বিকেল 4টার ফ্লাইটে দিল্লি উড়ে যাচ্ছেন রাহুল সিনহা । বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার তলবেই তিনি দিল্লি যাচ্ছেন বলে সূত্রের খবর । কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলী থেকে তাঁর নাম বাদ যাওয়ার পর সাংবাদিক বৈঠকে রাহুল সিনহা বলেন, ১০ থেকে ১২ দিনের মধ্যে পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ জানাবেন তিনি । তাই আজ তাঁর দিল্লি সফর রাজনৈতিক মহলে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ।