গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ৩ হাজার ১৮৮ জন। সবমিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৫৩ হাজার ৭৬৮। ২৯ সেপ্টেম্বরের হিসেব অনুযায়ী রাজ্যে এ মুহূর্তে সক্রিয় কোভিড পজেটিভ রোগীর সংখ্যা ২৬ হাজার ৬৪ জন। গত ১ দিনে রাজ্যে মোট ৬২ জন করোনা রোগীর মৃত্য়ু হয়েছে। সবমিলিয়ে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৪ হাজার ৮৯৯ জনের। তবে সুস্থতার পরিসংখ্যানই এখন আশার আলো রাজ্যবাসীর কাছে। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৯৬১ জন। রাজ্যে সবমিলিয়ে সুস্থ হয়েছেন মোট ২ লক্ষ ২২ হাজার ৮০৫ জন।