বয়াল ৭ নম্বর বুথে মোকতাব প্রাথমিক বিদ্যালয়ে ভোট হয়েছে নির্বিঘ্নেই। ভোটে কোথাও কোনও বাধা পড়েনি। নিরবিচ্ছিন্নভাবে ভোটগ্রহণ হয়েছে। বিকেল ৪টে পর্যন্ত ওই বুথে ভোট পড়েছে প্রায় ৭৪ শতাংশ। ওই বুথ কেন্দ্রের বাইরে প্রায় ৩ হাজার মত লোকের জমায়েত হয়েছিল। তবে তাঁরা সবাই এখন সেই জায়গা ছেড়ে চলে গিয়েছেন। জেনারেল অবজারভার হেমেন দাসের রিপোর্টের ভিত্তিতে বিবৃতি পেশ করে জানাল নির্বাচন কমিশন।  পাশাপাশি কমিশন আরও জানিয়েছে যে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর হাতে লেখা একটি অভিযোগপত্র মুখ্য নির্বাচনী আধিকারিকের মাধ্যমে আজ বিকালে নির্বাচন কমিশনে জমা পড়েছে। অভিযোগপত্রটি ইতিমধ্যেই স্পেশাল জেনারেল অবজারভার অজয় নায়েক ও স্পেশাল পুলিস অবজারভার বিবেক দুবের কাছে পাঠানো হয়েছে। আগামিকাল সন্ধ্যে ৬টার মধ্য়ে তাঁদেরকে এঘটনায় রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।