অমরনাথ যাত্রা নিয়ে দেশের প্রত্যেকটি গোয়েন্দা সংস্থা সতর্কতা জারি করল। এবার একেবারে নির্দিষ্ট করে বলে দেওয়া হল জঙ্গি হামলা হবে অমরনাথ যাত্রাকে ঘিরে। তাই আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। গোয়েন্দা সূত্রে খবর, অমরনাথ যাত্রায় বালটাল রুট দিয়ে পুণ্যার্থীদের যাওয়ার কথা। সেখানেই হামলা হতে পারে। আর হামলা করার জন্য ছক কষে রেখেছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ। ১ জুলাই ২০১৯ থেকে শুরু হবে অমরনাথ যাত্রা। সেখানে জঙ্গি হামলা হতে পারে বলে আগেই সতর্ক করেছিল দেশের গোয়েন্দা সংস্থা। এবার নিশ্চিত করে বিশদে জানিয়ে দেওয়া হল সতর্ক থাকবার জন্য।

ফাইল চিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *