ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তের স্বার্থে গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট-এর প্রধান হিসেবে পারিশ্রমিক নেবেন না কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। দায়িত্বে থাকলেও পারিশ্রমিক নেব না, এমনটাই জানিয়েছেন তিনি। তাঁকে পারিশ্রমিক বাবদ ১০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ ছিল। কিন্তু সেই টাকা নেবেন না তিনি। ইতিমধ্যেই জেলায় জেলায় পুরোদমে তদন্তের কাজ শুরু করেছে সিবিআই। অনেকের বিরুদ্ধে চার্জশিটও পেশ করেছেন তাঁরা।