গতকালের পর ফের আজও সোনু সুদের বিরুদ্ধে তল্লাশি চালাচ্ছে আয়কর বিভাগ। গতকাল তাঁর দপ্তরে গভীর রাত পর্যন্ত তল্লাশি চালায় আয়কর বিভাগ। আজ সকালে  মুম্বইতে সোনুর বাড়িতে হানা দেয় আধিকারিকরা। মূলত, লখনউয়ের একটি রিয়েল এস্টেট সংস্থার সঙ্গে সোনু সুদের সম্পত্তি চুক্তি খতিয়ে দেখছে আয়কর বিভাগ।  অভিযোগ, এই চুক্তিতে কর ফাঁকি দেওয়া হয়েছে। যার প্রেক্ষিতে তল্লাশি অভিযান শুরু করেছে আয়কর বিভাগ।