ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাল পাকিস্তান ৷ আজ ভোররাত ৩ টে ৩০মিনিট নাগাদ পুঞ্চের কৃষ্ণা ঘাঁটি ও নওসেরা সেক্টরে গুলি চালায় পাকিস্তান সেনা৷ এরপর আজ ভোর ৫ টা ৩০ নাগাদ আবারও নওসেরা সেক্টরে গুলি চালায় তারা৷ এদিকে পুঞ্চের পাশাপাশি রাজৌরিতেও হামলা চালায় পাক সেনা। জানা গিয়েছে পাক সেনার শেলিংয়ে এক ভারতীয় জওয়ান শহিদ হয়েছে।

