ফের খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন। গরু পাচার মামলায় গত বছরের ১১ আগস্ট থেকে জেলবন্দি অনুব্রত। দেখতে দেখতে এক বছর পার হয়ে গেছে। সুপ্রিম কোর্টে আবেদন করেও জামিন পেলেন না গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল। ফলে পুজোয় সময় জেলেই থাকতে হবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। মামলার পরবর্তী শুনানি হবে চার সপ্তাহ পর। প্রথমে আসানসোল জেলে থাকলেও বর্তমানে দিল্লির তিহাড় জেলে রয়েছেন তৃণমূল নেতা অনুব্রত।

