November 27, 2026
BREAKING NEWS
সাত সকালে আসানসোলে ফিল্মি কায়দায় পুলিশের অপারেশন, এনকাউন্টারে পায়ে গুলি লাগল অভিযুক্তেরউচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশ শুক্রবারসংসদে আসন পুনর্বিন্যাস বিল পাশের আশঙ্কা! রণনীতি ঠিক করতে তড়িঘড়ি বৈঠকে কংগ্রেসশর্তসাপেক্ষে আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের ইঙ্গিত ডিএমকের, সংসদে স্বস্তির মুখে মোদি সরকারঅগ্নিগর্ভ বাংলাদেশ! ঢাকায় বাস এবং পুলিশের কিয়স্কে আগুন, বন্ধ মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা, গ্রেফতার ৩৩৮ আওয়ামী লীগ কর্মীবাড়ি উড়িয়ে দেব, হুমকি অমিতাভকে, মুম্বই জুড়ে হামলার ছক, নিশানায় মেট্রো রেল, দিলজিতের কনসার্টওসংবিধান দিবসে তৃণমূল-সহ বিরোধীদের বিঁধলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা

সংবিধান দিবসে তৃণমূল-সহ বিরোধীদের বিঁধলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সংবিধান দিবসে বিধানসভা চত্বরে এসে ভারতীয় সংবিধানের স্থপতি ড. বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ শ্রদ্ধা জানানোর পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কড়া ভাষায় আক্রমণ শানালেন রাজ্যের এবং দেশের বিরোধী দলগুলিকে ৷ সংবিধান রক্ষার প্রশ্নে বিরোধীদের দ্বিচারিতা এবং অতীতের একাধিক ঘটনার প্রসঙ্গ তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ৷ এ দিন মুখ্যমন্ত্রী জানান, বাবাসাহেব আম্বেদকরের দেওয়া সংবিধান মেনেই দেশ ও সরকার চলছে এবং গণতন্ত্র মজবুত হচ্ছে ৷ জনপ্রতিনিধি, আইনপ্রণেতা, বিচারব্যবস্থা থেকে শুরু করে সংবাদমাধ্যম ও সাধারণ মানুষ-সবারই সংবিধান মেনে চলা উচিত ।

এর পরেই রাজ্যের পূর্বতন তৃণমূল সরকারের আমলে সংবিধানের চারটি স্তম্ভের উপর আঘাত হানা হয়েছিল বলে অভিযোগ তোলেন তিনি ৷ বিরোধী দলনেতা থাকাকালীন নিজের অভিজ্ঞতার কথাও মনে করিয়ে দেন শুভেন্দু । তিনি বলেন, “আমি বিরোধী দলনেতা ছিলাম ৷ পাঁচ বার সাসপেন্ড করেছে, মোট সাড়ে এগারো মাস বিধানসভার বাইরে রেখেছে ৷ অর্থাৎ, আক্রান্ত ফোর্থ পিলার, আর আমি ল-মেকার ফার্স্ট পিলারও আক্রান্ত হয়েছি ৷” সংবাদমাধ্যমের সম্পাদকদের বিরুদ্ধে মামলা এবং সন্দেশখালি, বারুইপুর বা বাগদার মতো ঘটনার খবর করতে গিয়ে সাংবাদিকদের আক্রান্ত হওয়ার প্রসঙ্গও টানেন শুভেন্দু ৷ তাঁর দাবি, রাজ্যে বিজেপি সরকারের 200 দিনের শাসনে সংবাদমাধ্যমের উপরে এমন আক্রমণের কোনও উদাহরণ কেউ দেখাতে পারবেন না ৷ 2021 সালের নির্বাচন-পরবর্তী হিংসার কথা তুলে ধরে 2026 সালের বিধানসভা ভোটের শান্তিপূর্ণ পরিবেশের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী ৷ নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “50 বছর পর পশ্চিমবঙ্গে এমন একটা নির্বাচন হয়েছে, যেখানে একজনেরও মৃত্যু হয়নি, একজন আহত হয়ে হাসপাতালেও যাননি।” ফলতা বিধানসভা কেন্দ্র ছাড়া রাজ্যের আর কোথাও পুনর্নির্বাচন হয়নি এবং গণতন্ত্র হরণের কোনও প্রমাণও বিরোধীদের হাতে নেই বলে তিনি দাবি করেন ৷ সর্বভারতীয় স্তরে সংবিধানকে সামনে রেখে বিরোধীদের আন্দোলনেরও কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তাঁর মতে, বিরোধীদের নীতি দু’রকমের ৷ কেরল বা তামিলনাড়ুতে জিতলে তারা বলে গণতন্ত্রের জয় হয়েছে, অথচ বিহার, অসম, পশ্চিমবঙ্গ বা মহারাষ্ট্রে বিজেপি জিতলেই ইভিএমে কারচুপির অভিযোগ তোলে ৷ রাজস্থানের পুরসভা ভোটে হারলে ক্ষমতার অপপ্রয়োগের কথা বলে, আবার পঞ্চায়েত ভোটে কংগ্রেস একটু ভালো ফল করলে তাকেই জয়যাত্রা বলে দাবি করে ৷ জরুরি অবস্থা এবং 1984 সালের শিখ সংঘর্ষের প্রসঙ্গ টেনে এনে ইন্ডিয়া জোটকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর কটাক্ষ, “যাঁরা জরুরি অবস্থার কালো দিন ভারতবর্ষে এনেছিলেন, তাঁদের বা তাঁদের সহযোগীদের ইন্ডি জোটের কোনও অধিকার নেই সংবিধান দিবস পালন করা এবং সংবিধানের কথা বলা।” পাশাপাশি, বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণের ঘটনায় যাঁরা মিছিল করেন না, অথচ গাজায় জঙ্গিদের উপরে বোমা পড়লে পথে নামেন, তাঁদের মুখে সংবিধানের কথা মানায় না বলেও তোপ দাগেন শুভেন্দু ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপিই যে প্রকৃত অর্থে আম্বেদকরের সংবিধান রক্ষা করার কাজ করছে, এ দিন তা স্পষ্ট করে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *