ভোট দিতে গিয়ে মৃত্যু চার ভোটারের। পূর্ব ও পশ্চিম দুই মেদিনীপুর, মালদহ ও বীরভূমে চার ভোটার প্রাণ হারিয়েছেন বলে খবর। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে মৃত্যু হয়েছে নৃপেন্দ্র দাস নামে এক ব্যক্তির। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে প্রাণ হারিয়েছেন ইসরাতন বিবি নামে এক মহিলা। মালদহের মালতিপুরে প্রমিলা বাগদি ও বীরভূমের সিউড়িতে অসীম রায় মারা গিয়েছেন। গরমের কারণেই হৃদরোগে তাঁরা প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিক অনুমান।