প্রথম দফার ভোটের দিনই ফের বঙ্গে প্রধানমন্ত্রী। দ্বিতীয় দফা নির্বাচনের প্রচারে কৃষ্ণনগরে দাঁড়িয়ে কমিশনের প্রশংসায় পঞ্চমুখ মোদি। ‘গত ৫০ বছরে বাংলায় রেকর্ড ভোটদান হয়েছে’ বলে দাবি করে কমিশনকে শুভেচ্ছা বার্তা মোদির। সেই সঙ্গে মোদির মুখে উঠে আসে ফের ঝালমুড়ি প্রসঙ্গ। ‘৪ মে বাংলায় মিষ্টি বিলি হবে, ঝালমুড়িও বিলি হবে।’ বাংলার রেকর্ড ভোটদানের কথা উল্লেখ করে নির্বাচন কমিশনের প্রশংসায় পঞ্চমুখ মোদি। তিনি বলেন, “৫০ বছরে প্রথম হিংসা মুক্ত ভোট দেখছে বাংলা। ভোটদানে সব পুরনো রেকর্ড ভেঙে গেছে।” কৃষ্ণনগরের জনসভায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের সাফল্যকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। জয়ের ক্ষেত্রে আত্মবিশ্বাসী সুর শোনা যায় মোদির গলায়। প্রথম দফা ভোটের অর্ধেক বেলা কাটতে না কাটতেই মোদি বললেন, “বাংলা থেকে ভয় পালাচ্ছে, ভরসা দৃঢ় হচ্ছে। ৪ মে বাংলাতেও পদ্ম ফুটবে। মিষ্টি বিলি, ঝালমুড়ি বিলি হবে।” তাঁর সংযোজন, “ডবল ইঞ্জিন সরকার এলে ডবল সক্রিয়তায় বাংলার বিকাশ করবে।” এদিন ফের অনুপ্রবেশকারী ইস্যু টেনে তৃণমূলকে আক্রমণ শানান তিনি।

