রাজ্যে দ্রুত জনগণনার কাজ শুরু করার লক্ষ্যে আজ নবান্ন সভাঘরে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রশাসনিক স্তরে জনগণনা প্রক্রিয়াকে সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য।
আজকের এই বিশেষ সম্মেলনে রাজ্যের সমস্ত জেলাশাসককে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসকদের মূলত ‘প্রিন্সিপাল সেন্সাস অফিসার’ হিসেবে দায়িত্ব দিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই বৈঠকের মাধ্যমে জনগণনা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং পুরো প্রক্রিয়ার ওপর জেলাশাসকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। দ্রুতগতিতে যাতে জনগণনার কাজ সম্পন্ন করা যায়, সেই রূপরেখাই আজ নবান্নে চূড়ান্ত হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর।
অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ শুরু
জনগণনার পাশাপাশি আজ থেকেই রাজ্যে সরকারি অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ প্রক্রিয়া শুরু হচ্ছে। এই যোজনার সুবিধা পেতে ইচ্ছুক নাগরিকদের জন্য অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই ফর্ম পূরণের ব্যবস্থা রাখা হয়েছে।

