ভারতের ‘নির্বাচিত প্রধানমন্ত্রী’ হিসাবে নরেন্দ্র মোদীর নতুন নজির স্থাপন উপলক্ষে বুধবার দিল্লির ভারত মণ্ডপমে হল বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর বিশেষ বৈঠক। আর সেখানে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে মোদীর হাতে তুলে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনাচক্রে, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে মোদীর প্রচারের সময়েও আলোচনার কেন্দ্রে চলে এসেছিল ঝালমুড়ি। গত ১৯ এপ্রিল ঝাড়গ্রামে ভোটপ্রচারে গিয়েছিলেন মোদী। সড়কপথে ফেরার সময় তাঁর কনভয় দাঁড়িয়েছিল ঝাড়গ্রাম শহরের রাজ কলেজ মোড়ের কাছে ১০ টাকার ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী। আর সেই ঘটনার জেরে রাতারাতি বিখ্যাত হয়ে ওঠেন ঝাড়গ্রামের সেই ঝালমুড়ি বিক্রেতা বিক্রমকুমার ।