অক্টোবরের শেষে নিম্নচাপ বঙ্গোপসাগরে। পুজোর মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা! বাংলা ও ওড়িশা উপকূলে এর প্রভাব পড়তে পারে নবমী এবং দশমীতে। ইতিমধ্যেই আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যদিও এই আরব সাগরের সিস্টেমের বাংলায় কোনও প্রভাব পড়বে না বলেই মত আবহাওয়াবিদদের। আপাতত ৪-৫ দিন শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গের দু-এক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে দিন এবং রাতের। জলীয় বাষ্প আরও কমে যাবে বাতাসে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷