কয়লা কাণ্ডে মূল অভিযুক্ত বিকাশ মিশ্রর জামিনের আবেদন খারিজ করল আসানসোলের বিশেষ আদালত। পরবর্তী শুনানি পাঁচ জানুয়ারি। যদিও হাসপাতালে থাকার জেরে চিকিৎসকের অনুমতি ছাড়া এখনই তাঁকে জেরা করতে পারবেন না তদন্তকারীরা বলে জানা গিয়েছে।