বেশ কয়েকদিন ধরেই বেসুরো অর্জুন সিং। রবিবারই পদ্ম ছেড়ে ফের জোড়াফুলে ফিরতে পারেন বিজেপি সাংসদ জল্পনা এমনটাই। সূত্রের খবর, বিকেল ৪টে নাগাদ তৃণমূলে যোগ দিতে পারেন অর্জুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদের যোগদানের সম্ভাবনা রয়েছে। তার আগে উত্তর ২৪ পরগনার নেতাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। সূত্রের খবর, আজ উত্তর ২৪ পরগনা তৃণমূলের সমস্ত জেলা নেতৃত্বকেও তলব করা হয়েছে । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা । এর পরই চূড়ান্ত হবে অর্জুন সিং-এর যোগদান পর্ব । আজ সকালেই বিজেপি নেতাদের সঙ্গে ফোনে দফায় দফায় কথা হয় অর্জুন সিং-এর ৷ তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেও বরফ গলেনি । আজই ব্যারাকপুরের সাংসদ বিজেপির সমস্ত সদস্য পদ থেকে ইস্তফা দিচ্ছেন বলে খবর । বিজেপির সহ সভাপতি ও রাজ্য কমিটির সদস্য পদ থেকেও তিনি ইস্তফা দেবেন বলে সূত্রের মারফৎ খবর মিলেছে ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ফোন অর্জুন রিসিভ করেননি বলেও জানা গেছে।
অভিষেকের হাত ধরে আজই তৃণমূলে ফিরতে পারেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং!
Byবঙ্গনিউজ
May 22, 2022
