হাসপাতালে ভর্তি বিজেপি নেতা মুকুল রায়। জানা গেছে, গলব্লাডারে অপারেশন হল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের। এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। শুক্রবার তাঁকে হাসপাতালে দেখতে যাওয়ার কথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। গতকাল, বুধবার হঠাৎ ব্যথা শুরু হয় বিজেপি নেতা মুকুল রায়। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার তাঁর গলব্লাডার অপারেশন করেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রের খবর, অপারেশন সফল হয়েছে। এখন ভাল আছেন মুকুলবাবু। উল্লেখ্য, কিন্তু সঠিক ভাবে তাঁর কি হয়েছে তা এখনও জানা যায়নি। তবে গত কয়েকদিন আগেই মুকুল রায়কে চিঠি দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও তিনি কোনও চিঠি পাননি বলেই জানিয়েছিলেন। তবে তদন্তে সবরকম সাহায্য করবেন বলে জানিয়েছেন মুকুল রায়। জানা যায়, ইডির চিঠিতে জানতে চাওয়া হয়েছে তাঁর স্ত্রী-য়ের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হাসপাতাল থেকে ইমেলের মাধ্যমে কিছু ব্যাংক স্টেটমেন্ট পাঠিয়ে দিয়েছেন মুকুল রায়। তবে এখনও অনেক তথ্য দেওয়া বাকি বলেই জানা গিয়েছে।
