গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬২০ জন। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্যদপ্তর কর্তৃক প্রকাশিত বুলেটিনে এই তথ্যের উল্লেখ রয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৪৫ হাজার ৫০৫ জন। এদিন আরও ৫৩ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৮৭৩। সেই সঙ্গে ৩ হাজার ৯৯০ জন সুস্থ হওয়ায় রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা ৪ লক্ষ ১১ হাজার ৭৫৯ জন। বর্তমানে রাজ্যে ২৫ হাজার ৮৭৩ জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন।



