এবার কৃষ্ণনগরের একটি আবাসিক স্কুলের হস্টেলের শৌচালয় থেকে শনিবার উদ্ধার হয় প্রথম শ্রেণির এক ছাত্রীর দেহ। দেহ উদ্ধার করে স্থানীয় হাসাপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক খুদে পড়ুয়াকে মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর আসল কারণ এখনও জানা যায়নি। আদৌ জানা যাবে কিনা এই নিয়ে ধন্দে পরিবার ও পরিজন। এই ঘটনাকে কেন্দ্র করে এবার সরব তৃণমূল কংগ্রেস। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে কৃষ্ণনগরের এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদ করে লেখা হয়, ”আরও একটি অল্পবয়সী মেয়ে। আবারও একটি নৃশংস হত্যাকাণ্ড। প্রসঙ্গত, শনিবার হস্টেলের শৌচালয়ে ছাত্রীটিকে পড়ে থাকতে দেখেন হস্টেলের ওয়ার্ডেন। স্কুল কর্তৃপক্ষকে জানানো হলে তাঁরাই খবর দেন পুলিশে। এরপর দেহ উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও পর্যন্ত এই নিয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। শুধু তাই নয়, যেখানে প্রতিনিয়ত নারী ও শিশু সুরক্ষার বুলি আওড়ানো হয়েছিল, সেখানে এক মাসেই ঘটে গেল ৫টি দুর্ভাগ্যজনক ঘটনা। অথচ প্রশাসন চুপ! মুখে কুলুপ এঁটেছেন বিধায়ক অভয়ার মা, নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালও।

