স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ টপার হয়ে পরের পর্বে পৌঁছল ব্রাজিল । ব্রাজিলের সেই চেনা ছন্দ, স্কিল ও আক্রমণাত্মক ফুটবল দেখল গোটা দুনিয়া। এদিনের ব্রাজিলের ম্যাচে জোড়া গোল ভিনিসিয়াস জুনিয়রের । চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই চার গোল করে ফেললেন । ম্যাচ শুরুর সাত মিনিটেই অনবদ্য গোল করে ব্রাজিলকে প্রথম লিড এনে দেন ভিনিসিয়ার জুনিয়ার। এরপর প্রথমার্ধে আরও একাধিক আক্রমণ গড়ে তোলে আনচেলত্তির দল। দ্বিতীয় গোল আসে ম্যাচের প্রথমার্ধের ইনজুরি টাইমের ৪৫+৩ মিনিটে। নিজের ও দলের দ্বিতীয় গোল করেন জুনিয়ার বুঝিয়ে দেন এই বিশ্বকাপে নায়ক হতে এসেথেন তিনি। তবে হ্যাটট্রিক হাতছাড়া করার দিনে রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ব্রাজিলের সেরা পাঁচের বন্ধনীতে । স্কটল্যান্ডের বিরুদ্ধেও নেইমারকে প্রথম একাদশে রাখেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি । ৭৬ মিনিটে তাঁকে মাঠে নামানো হয় কুনহার বদলে । ২০২৩ সালের পর এই প্রথম ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামলেন তিনি । চোট কাটিয়ে ম্যাচে ফেরা নেইমার মাতিয়ে দিয়েছেন বলা যাবে না । নতুন ভূমিকায় খেলছেন একটু পিছন থেকে । ফলস নাইন স্ট্রাইকার হিসেবে আনচেলত্তি তাঁকে ব্যবহার করলেন । ব্রাজিল প্রথম একাদশে ছিলেন ১৯ বছরের রায়ান । ১৯৭০ সালে মার্কো অ্যান্তোনিয়োর পর প্রথম কোনও কিশোর বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করলেন ।
অন্যদিকে, এদিনের গ্রুপ C-এর আরেকটি ম্যাচে হাইতিকে 4-2 গোলে হারিয়ে গ্রুপ রানার্স হয়ে দ্বিতীয় রাউন্ডে চলে গেল গতবারের সেমিফাইনালিস্ট মরক্কো ।

