আজ সকালে  পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার অন্তর্গত মনসুকার ঝুমি নদীর বাঁশের সাঁকোর উপর দিয়ে নেচে নেচে হরিনাম সংকীর্তন করতে করতে যাওয়ার সময় ঘটল বিপত্তি ৷ একসঙ্গে এত মানুষের ভারে নদীতে ভেঙে পড়ল সাঁকো ৷ ঘটনায় প্রায় ৬০ জন আহত ও গুরুতর জখম হয়েছেন ১৫ জন ৷ এদের মধ্যে বেশিরভাগই শিশু ও মহিলা ৷ আজ সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার অন্তর্গত মনসুকার ঝুমি নদীতে ৷ আহতদের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷