ইংরাজিতে স্নাতক হয়েও কোনও চাকরি পাইনি। তাই নিজের চায়ের দোকান তৈরি করেছেন হাবড়ার তরুণী। বছর ২৫-এর যুবতী উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেশনে একটি চায়ের দোকাল খুলে চা বিক্রি শুরু করে দিলেন । আর দোকানের নাম দিয়েছেন – ‘এমএ ইংলিশ চায়েওয়ালি’।  টুকটুকির বাবা পেশায় একজন ভ্যান চালক, মা একটি মুদির দোকান চালান। তবে টুকটুকির এই চা বিক্রির ব্যবসা করার পথ ততটা মসৃণ ছিল না। প্রথমদিকে টুকটুকির চাকরি না পেয়ে চা বিক্রি করার পরিকল্পনায় সম্মতি ছিল না খোদ

বাবা-মায়ের। তবে পরে মেয়েদের জেদের কাছে নতিস্বীকার করেন তাঁরা।এই নামেই তিনি ব্র্যান্ড গড়ার লক্ষ্যে এগোচ্ছেন। মাত্র সপ্তাহখানেক হল হাবড়া স্টেশনে চালু হয়েছে ‘এমএ ইংলিশ চায়েওয়ালি’ টুকটুকি দাসের দোকান। ইতিমধ্যেই তাঁর এই উদ্যোগ ভাইরাল। নেটিজেনদের মুখে মুখে তাঁর কথা শোনা যাচ্ছে।  রবিবার তাঁকে ডেকে পাঠিয়ে সাহায্যের আশ্বাস দিলেন রাজ্যের বনমন্ত্রী তথা হাবড়া তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক । তাকে সরকারি সাহায্যের আশ্বাস দেন জ্যোতিপ্রিয় মল্লিক । মন্ত্রী আরও জানান, যেভাবে

মহিলাদের স্বনির্ভরতায় এগিয়ে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে টুকটুকির এই চেষ্টা, উদ্যোগের কথা জেনে খুবই খুশি হবেন। তবে মন্ত্রীর ডাকে সাড়া দিলেও চাকরি কার্যত প্রত্যাখ্যানই করেছেন। বরং ‘এমএ ইংলিশ চায়েওয়ালি’ ব্র্যান্ডকে যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে ব্যাপারে সরকারি সাহায্য চাইলেন হাবড়ার লড়াকু মেয়ে। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ না হলেও, এই ব্যবসার মাধ্যমেই এখন বড় স্বপ্ন দেখতে শুরু করেছেন টুকটুকি।